জাতীয়

কাল খুলনায় বৃষ্টি হতে পারে

| November 2, 2023

আগামীকাল শুক্রবার (৩ নভেম্বর) খুলনায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে কক্সবাজার অঞ্চলের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নভেম্বরে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, শীত আসবে কবে?

শুক্রবার খুলনা বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply