Uncategorized

৩০ টাকা কেজিতে মিলবে আলু

| November 2, 2023

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে ভারতীয় দুটি ট্রাক আলু নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আলু আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু হাসনাত রনি।

আবু হাসনাত রনি বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি হচ্ছে। সব খরচসহ ৩০ টাকা কেজিতে এই আলু বিক্রি সম্ভব হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply