ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো এক হাজার ৩৭০ জনে।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭২৮ জন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৭৪ হাজার ৮০৬ জন।
স্বাআলো/এস