জাতীয়

উপনির্বাচন: দুই সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু

| November 5, 2023

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই আসনেই ভোট হবে ব্যালটে।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে শনিবার থেকেই মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ১৩২টি কেন্দ্রের ভোটার চার লাখ ১০ হাজার ১১২ জন। আর লক্ষ্মীপুর-৩ আসনে ১১৫টি কেন্দ্রে মোট ভোটার চার লাখ তিন হাজার ৭৪৪ জন।

গত ৩০ সেপ্টেম্বর মারা যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা। একইদিন মারা যান লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। তাদের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা করে ভোটের তফসিল দেয় নির্বাচন কমিশন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply