জাতীয়

অবরোধের দ্বিতীয় দিনে পরিস্থিতি স্বাভাবিক: বেড়েছে যান চলাচল, সতর্ক পুলিশ

| November 6, 2023

বিএনপি-জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও গদ দিনের তুলনায় যান চলাচল বেড়েছে।

সোমবার (৬ নভেম্বর) কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

এদিন ভোর থেকেই গাড়ি, রিকশা, সিএনজির পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে।

অবরোধের দ্বিতীয় দিনেও প্রভাব নেই খুলনায়, যান চলাচল স্বাভাবিক

অবরোধ চললেও ক্লাস খোলা রয়েছে। আজ সকাল ৮টায় ক্লাস আছে। পড়ালেখা তো আর বন্ধ করা যাবে না। তাই ক্লাসের জন্য বের হয়েছি। অবরোধের বিষয়টি মাথায় আছে, তাই একটু সাবধানে চলাফেরার চেষ্টা করছি।

অবরোধে যেনো সহিংসতার ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply