Uncategorized

বিএনপি নেতা এমাম আটক

| November 6, 2023

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমাম হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার এমাম হোসেন কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

নাশকতা মামলায় বিএনপি নেতা প্রিন্স ৩ দিনের রিমান্ডে

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দীন বলেন, রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার আবদুল্লাহপুর হাসপাতাল মোড়ের নিজ অফিস থেকে তাকে গ্রেপ করা হয়। পরে তাৎক্ষণিক তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply