Uncategorized

নড়াইলে ট্রাকের ধাক্কায় ‍যুবক নিহত

| November 8, 2023

নড়াইলে ট্রাকের ধাক্কায় জনি শেখ (২১) এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনি শেখ উপজেলার কোলা গ্রামের মিজানুর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি শেখ মোটরসাইকেলে বাড়ি থেকে লোহাগড়া উপজেলার দিকে যাচ্ছিলেন। রাজুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply