Uncategorized

নাশকতা মামলায় জামায়াত নেতা ফারুক আটক

| November 8, 2023

নাশকতার মামলায় নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ নভেম্বর) নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া রোডের নিজ বাসা থেকে তাকে সুধারাম মডেল থানার পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতার নিজাম উদ্দিন ফারুক জেলার কবিরহাট উপজেলার রামেশ্বপুর এলাকার বাসিন্দা।

উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, বেগমগঞ্জ থানার একটি নাশকতার মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply