জাতীয়

আজ থেকে ১০০ টাকায় সয়াবিন তেল, ৭০ টাকায় চিনি বিক্রি শুরু

| November 9, 2023

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে ১০০ টাকা দরে প্র‌তি লিটার বোতলজাত সয়াবিন তেল এবং প্র‌তি‌ কে‌জি চি‌নি ৭০ টাকায় বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি ন্যায্যমূল্যে মসুর ডাল ও চাল বি‌ক্রি কর‌বে সংস্থাটি।

বুধবার (৮ নভেম্বর) সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এ ছাড়া একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করতে হবে ফ্যামিলি কার্ডধারীদের।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply