বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধে জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এসময় ঘটনাস্থল থেকে আগুন দেয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ১৭ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে আগুন দেয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এর আগে, রাত ৭টা ৩৩ মিনিটের দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আধা ঘণ্টা পরই রাত ৮টা ৮ মিনিটে রাজধানীর কাকলীতে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্বাআলো/এস