Uncategorized

মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো কিশোরের

| November 11, 2023

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী রবিউল ইসলাম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত সন্ধ্যা ৬টার দিকে নাগেশ্বরী পৌরশহরের নাগেশ্বরী-ভুরুঙ্গামারী সড়কের জিকে সিনেমা হলের সামনে এ দুঘর্টনা ঘটে।

রবিউল ইসলাম উপজেলার বামনডাঙা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত রবিউল মোটর মেকানিকের কাজ করতো। শুক্রবার সন্ধ্যার দিকে বাইসাইকেলে করে উপজেলার দিকে যাওয়ার পথে ভুরুঙ্গামারীগামী একটি মোটরসাইকেলের সাথে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply