Uncategorized

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঝিনাইদহে আনন্দ মিছিল

| November 11, 2023

আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহরের পায়রাচত্বর থেকে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে জেলা উপজেলার সকল নেতাকর্মীকে আহবান জানান।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply