Uncategorized

পটুয়াখালীতে ওয়াটার পয়েন্টস উদ্বোধন

| November 13, 2023

পটুয়াখালী সদর উপজেলার লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে সোমবার (১২ নভেম্বর) দুপুরে ব্র্যাক ওয়াশ কর্মসূচি কর্তৃক নির্মিত ওয়াটার পয়েন্টের শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার আকমল হোসেন খান, ব্র্যাকের জেলা সমন্বয়ক নেফাজ উদ্দিন, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির প্রধান শিক্ষক জাকির হোসেন, এবং ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) দীপংকর চক্রবর্তী, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি, মনো জিৎ বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দেবা শীষ হালদার, ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক হুসেন আলী, ট্যাকনিক্যাল অফিসার দীপ্তবালার কর্মসূচি সংগঠক আব্দুল মোতালেব ও কামরুল হাসানসহ অন্যান্য শিক্ষক, অভিভাবকবৃন্দ।

চলমান প্রকল্পটি স্যানিটেশন এ্যান্ড হাইজিন সার্ভিসেস ইন স্কুল অত্র উপজেলায় মোট ২২টি এবং জেলায় ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় যে সকল কাজ করা হয়েছে-নিরাপদ পানি পানের জন্য গভীর নলকূপ স্থাপন, পানির গুণগতমান পরীক্ষা (আর্সেনিক, আয়রন, স্যালাইন, পিএইচ, ই-কোলাই, টিডিএস, টেম্পারেচার, ফ্লোরাইড, নাইট্রেট ও ইসি), নিরাপদে পানি পান ও পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের পৃথকভাবে ওয়াটার পয়েন্টস স্থাপন, স্কুলে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন শিক্ষা কার্যক্রম ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার জন্য স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে স্কুল ওয়াশ কমিটি গঠন, ছাত্র-ছাত্রীদের জন্য স্থাপনকৃত ওয়াটার পয়েন্টস সর্বদা সচল ও পরিস্কার-পরিচ্ছন রাখার জন্য স্কুল থেকে একজন কেয়ার টেকার নির্বাচন এবং তাকে কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান, ছাত্র-ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বৃদ্ধি, তাদেরকে দিয়ে স্কুল মনিটরিংয়ের মাধ্যমে ল্যাট্রিন, ওয়াটার পয়েন্টস ও স্কুল ক্যাম্পাস যেনো সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এ জন্য স্টুডেন্ট ব্রিগেড গঠন ও ওরিয়েন্টেশন প্রদান, হাইজিন শিক্ষার জন্য একটি হাইজিন বিষয়ক ফ্লিপচার্ট প্রদান, ল্যাট্রিন, ওয়াটার পয়েন্টস ও স্কুল ক্যাম্পাস সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে স্কুলের মাধ্যমে একটি ওয়াশ তহবিল গঠন, ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ার প্রবণতা বৃদ্ধি, সাবান ব্যবহারে ছাত্র-ছাত্রীদের অধিকার তৈরি এবং তাদের অংশীদারীত্ব বোধ তৈরি করতে সাবান উৎসব পালন, মাসিককালীন সময়ে ছাত্রীদের তাৎক্ষণিক চাহিদা পূরণ ও সচেতনতা বৃদ্ধি, উক্ত সময়ে তাদের উপস্থিত নিশ্চিতকরণ, অংশীদারীত্ব বোধ তৈরি করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য ন্যাপকিন উৎসব পালন, ক্লাসরুম ও স্কুল ক্যাম্পাস পরিস্কার রাখার জন্য শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিমাসে একবার ক্লিনআপ ডে পালন, পানির লাইনকে জীবাণুমুক্ত রাখার জন্য ক্লোরিনেশনের উপর প্রশিক্ষণ প্রদান, ল্যাট্রিন ও ওয়াটার পয়েন্টস পরিচ্ছন্ন রাখার জন্য পরিচ্ছন্নতা বিষয়ক সরঞ্জাম প্রদান, পাইপ লাইনে প্রাথমিক সংষ্কার কাজের জন্য টুলবক্স প্রদান।

মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন শিক্ষাও স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করায় ব্র্যাকওয়াশ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের কার্যক্রম গ্রামের প্রতিটি বিদ্যালেয়ে থাকা জরুরি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply