জাতীয়

সন্ধ্যা হতেই যাত্রীবাহী বাসে আগুন

| November 13, 2023

বিএনপি-জামায়াতের অবরোধের দ্বিতীয় দিনে সন্ধ্যা মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর বাসটিতে আগুন দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা ধরা

তিনি জানান, পোস্তাগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। এঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এদিকে একদিনের বিরতি দিয়ে পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply