চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পর মঙ্গলবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে নগরীর টাইগারপাস পর্যন্ত ১৪ কিলোমিটার এক্সপ্রেসওয়ে প্রধানমন্ত্রী সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন।
একটি স্বদেশি যোগাযোগ কাঠামোর প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই প্রকল্পটি পুরোপুরি সরকারি অর্থায়নে বাস্তবায়িত হয়েছে। কোনো বিদেশি ঋণ নেয়া হয়নি।
আওয়ামী লীগ জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে: প্রধানমন্ত্রী
এক্সপ্রেসওয়ের নকশা তৈরি ও নির্মাণ থেকে শুরু করে সব কিছু দেশীয় জনবল ও সম্পদ ব্যবহার করে করা হয়েছে। দেশের সাম্প্রতিক বড় নির্মাণ কাঠামোগুলোর মধ্যে একে এককথায় একটি স্বদেশি অবকাঠামো বলা যায়। মাত্র চার বছর ৯ মাসে এই এক্সপ্রেসওয়ের মূল উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে। এতো কম সময়ে কাজ শেষ করার বিষয়টিও নজির হিসেবে দেখছেন তারা। এটি এখনো পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘ উড়ালপথ।
‘মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার’ নামে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে। মূল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ১৫.১১ কিলোমিটার।
আগামী মাসের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে মূল এক্সপ্রেসওয়ে সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে মানুষ পুড়িয়ে মারা: প্রধানমন্ত্রী
বিশেষজ্ঞরা বলছেন, র্যাম্প ছাড়া এলিভেটেড এক্সপ্রেস চালু হলেও এর আংশিক সুফল মিলবে। র্যাম্প চালু হলে পুরো সুফল মিলবে। গণপরিবহনের জন্য টোল সহনীয় পর্যায়ে রাখা হলে নগরের যানজট অনেক কমে আসবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, নগরের লালখানবাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর যেতে যানজটের কারণে দেড় থেকে দুই ঘণ্টা লাগে। আবার অনেক সময় এর চেয়েও বেশি লাগে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে সময় লাগবে মাত্র ২০ মিনিট।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হলে আটটি ক্ষেত্রে সুবিধা পাবে নগরবাসী।
সিডিএ কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে শহরের নতুন রোড নেটওয়ার্ক সৃষ্টি হবে। চট্টগ্রাম শহরের মধ্যে অবস্থিত সিইপিজেড, কেইপিজেডের সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ায় শহরের ভেতরে যানজট কমবে। চট্টগ্রাম শহর থেকে মাত্র ২০ মিনিটে যাত্রীরা বিমানবন্দরে যেতে পারবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার ও বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের সঙ্গে সংযুক্ত হওয়ায় উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে সংযোগ স্থাপিত হবে। দক্ষিণ চট্টগ্রামের যানজট সমস্যা কমবে। মানুষের প্রতিদিনের যাতায়াতের সময় সাশ্রয় হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়বে। যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় বৈদেশিক বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ কাজী হাসান বিন শামস বলেন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুগান্তকারী পদক্ষেপ। নগরের বড় একটি অংশের যানজট অনেকাংশে কমবে।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু বলেন, এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে চট্টগ্রামে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। অর্থনীতি আরো চাঙা হবে।
স্বাআলো/এস