জাতীয়

তফসিল ঘিরে আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

| November 15, 2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘিরে বিরোধী দলগুলো আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসির দিকনির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী

ডিএমপি কমিশনার বলেন, তফসিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য ইসিতে এসেছি। নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার আমরা সব করবো।

তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে পুলিশ সহযোগিতা করবে। কিন্তু আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply