জাতীয়

৩৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

| November 15, 2023

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৩৪৫ কোটি টাকার সয়াবিন তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (১৫ নভেম্বর) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৭৭ কোটি ১৪ লাখ ৫০ টাকার তেল এবং ২৬৭ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।

এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এমএস রয় ট্রেডার্সের কাছ থেকে ৬০ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকার ছয় হাজার টন মসুর ডাল এবং সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে।

নির্ধারিত এই দুই প্রস্তাবের পাশাপাশি সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০০ টাকা কেজি দরে ১১০ কোটি টাকার ১১ হাজার টন মসুর ডলা কেনা হবে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply