জাতীয়

ডেঙ্গুতে একদিনে আরো ২৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬২৩

| November 15, 2023

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো এক হাজার ৫২০ জনে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬২৩ জন।

বুধবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৬৬৫ জন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply