আওয়ামী লীগ

আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সভা শুক্রবার

| November 16, 2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা আগামীকাল (১৭ নভেম্বর) শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

রাজধানীর তেজগাঁওতে ঢাকা জেলা ও মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply