আওয়ামী লীগ

ডোনাল্ড লু’র চিঠির জবাব দিলো আওয়ামী লীগ

| November 17, 2023

নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহবান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এরই মধ্যে ওই চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে জবাব পৌঁছে দেন দলের কার্যনির্বাহী সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

পরে গণমাধ্যমকে আরাফাত জানান, ডোনাল্ড লু’র চিঠির প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি অ্যাকটিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেছি।

তবে চিঠিতে কী ছিলো, সে বিষয়ে কিছু বলেননি মোহাম্মদ আলী আরাফাত। পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

এর আগের মার্কিন দূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠিটি পৌঁছে দেন। চিঠি গ্রহণ করে সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, এ বিষয়ে দলের সভাপতির সঙ্গে কথা বলে জবাব দেবেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply