Uncategorized

ঝিনাইদহে এস্কেভেটর দুর্ঘটনায় চালকের মৃত্যু

| November 19, 2023

ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের ফাইভ স্টার ইটভাটায় এস্কেভেটর দুর্ঘটনায় সবুজ কাজী (২৫) নামের এক চালকের মৃত্যু।

রবিবার (১৯ নভেম্বর) চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত সবুজ কাজী পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে।

ঝিনাইদহে কলাবাগানে মিললো দিনমজুরের মরদেহ

নিহতের ভাই সোহাগ কাজী জানান, রাত ১১টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিলেন তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান পাশের জানালা দিয়ে চাকা দেখার চেষ্টা করছিলেন। সেসময় দুর্ঘটনাবশত মেশিনের বাকেটের বুম মাথায় লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply