Uncategorized

৯১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

| November 19, 2023

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিুপুর এলাকার ইসমাইল হোসেন টিপু (৩৬)।

পুলিশ জানায়, হরতালের ডিউটি করার সময় চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন মালাল্লাহ মিষ্টি বিতাণের সামনে ৩-৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ জয়নাল নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসবাদে সে জানায় তার পায়ে ফুটবল খেলার এংলেট দিয়ে বিশেষ কায়দায় ইয়াবা লুকানো আছে। পরে তার দুই পা থেকে এংলেট দিয়ে বিশেষ কায়দায় লুকানো কালো পলিথিনের ভিতর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তার ভাষ্যমতে মাদক কারবারি টিপুকে গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply