জাতীয়

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২

| November 22, 2023

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো এক হাজার ৫৭০ জনে।

একই সমেয় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৬২ জন।

বুধবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর সারাদেশে এখনো পর্যন্ত তিন লাখ চার হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply