জাতীয়

ফার্মগেটে যানজটে ককটেল বিস্ফোরণ

| December 2, 2023

রাজধানীর ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটে ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় সেখানে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ

বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আশপাশের কোনো ভবন থেকে ককটেলটি ছোড়া হয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেয়া হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply