জাতীয়

কক্সবাজার সৈকত থেকে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

| December 3, 2023

কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি বলেন, নিহতরা পর্যটক কিনা, পর্যটক হলে তারা কোন হোটেলে উঠেছিলেন, গভীর সমুদ্রে তারা কেনো গিয়েছিলেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, রবিবার সৈকতের লাবণী পয়েন্টে সমুদ্রে গোসল করতে আসা পর্যটকদের মাধ্যমে তারা লাশ ভেসে আসার খবর পান। পরে গভীর সমুদ্র থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। নারী-পুরুষ দুইজনের আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বলে ধারণা পুলিশের।

তিনি বলেন, নিহতদের শরীরে কোনো দাগ বা ক্ষত নেই। মরদেহগুলো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply