জাতীয়

৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে

| December 6, 2023

ঢাকা অফিস: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো নির্বাচন কমিশন (ইসি)।

সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৬ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে ছিলেন, নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যারা ছয় মাসের বেশি সময় এক জায়গায় রয়েছেন সেসব ওসিকে বদলি করতে বলেছেন। তারা সময় বেধে দিয়েছেন, সেই সময় অনুযায়ী জননিরাপত্তা সচিব এবং আইজিপি বসে পাঠিয়ে দেবেন, দুই-একদিনের মধ্যে প্রস্তাব চলে যাবে। এখন যা কিছু হয় নির্বাচন কমিশন সব নিয়ন্ত্রণ করে। তারা যে ধরনের নির্দেশনা দিচ্ছেন সে অনুযায়ী কাজ হচ্ছে। প্রায় ওসিকে বদলি করতে হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply