Uncategorized

বাগেরহাটে দেড় লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল

| December 7, 2023

আজাদুল হক, বাগেরহাট: আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী বাগেরহাটের দেড় লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলার ৯ উপজেলা ও তিনটি পৌরসভায় ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ২৩১ জন সুপারভাইজারের অধীনে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে সহযোগিতা করবেন।

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে সিভিল সার্জানের কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় সংবাদকর্মীদের এই তথ্য জানানো হয়।

আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জরিপ মতে, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২০ হাজার ৬৭৯ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৭২১ জন। আগামী ১২ ডিসেম্বর ৬ থেকে ১১ মাস এবং এক বছর থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো শিশু যাতে বাদ না পড়ে সেজন্য বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়েছে। এই ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা চেয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রিয়াদুজ্জামান বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুর স্বাভাবিক মৃত্যুরহার হ্রাস করে। হাম, ডায়েরিয়া রোগ প্রতিরোধে ভিটামিন এ ক্যাপসুল গুরুত্বপূর্ণ। তাই জেলার সকল প্রাপ্ত বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসানও সংবাদকর্মীদের ভিটামিন এ ক্যাপসুল বিষয়ে নানা তথ্য দেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply