Uncategorized

নোয়াখালীতে দুই মাদক সেবীর কারাদণ্ড

| December 8, 2023

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলায় দুই মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের একশত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন (৬১) সদর উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা ও মোহন (২৬) নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল হামিদের নেতৃত্বে সদর উপজেলার ধর্মপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী আবুল হোসেন ও মোহনকে (২৬) আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply