Uncategorized

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান সিদ্দিক আর নেই

| February 1, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুবকর সিদ্দিক (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

বাগেরহাটে কৃষিতে নতুন সংযোজন, রাইস ট্রান্সপ্লান্টেশন মেশিনের প্রদর্শনী

এর আগে সকাল ৯টায় মরহুমের মরদেহ কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে রেখে দলীয় নেতা কর্মীরা ফুলের শ্রদ্ধা জানায়। এখান থেকে গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নিয়ে মরদেহ রাখা হয়। সেখানে ইউনিয়নবাসী তাকে শেষ শ্রদ্ধা জানায়।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শিকদার আবুবক্কর সিদ্দিক হার্টের সমস্যা জনিত কারণে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বুধবার মৃত্যু বরণ করেন।

তিনি কয়েকদিন আগে অসুস্থ্য হলে তাকে প্রথমে কচুয়া হাসপাতালে পরে খুলনা সিটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এখানে তার শারিরিক তেমন কোনো উন্নতি না হয়ায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় উন্নত চিকিৎসার জন্য এই আওয়ামী লীগ নেতাকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন বলে কচুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম জানান।

বাগেরহাটের আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠন দলীয় সাধারণ সম্পাদকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন।

স্বাআলো/এস/এসআর

Shadhin Alo

Leave a Reply