Uncategorized

আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে: ঝিনাইদহে খাদ্যমন্ত্রী

| February 1, 2024

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে। আইনের বাইরে কেউ ধান-চালের ব্যবসা করতে পারবে না।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিকদের সাথে মতিবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চাউলের বাজারের অস্থিরতা নিয়ে মন্ত্রী ব্যবসায়ীদের লোভ লালসা সুযোগকে দায়ী করে বলেন আমরা মোবাইল কোর্ট করে কাউকে অপমানিত করতে চাই না। যদি কেউ বাধ্য করে তাহলে তো করতেই হয়।

জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিকদের সাথে মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী স্বাধন চন্দ্র মজুমদার।

সে সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীসহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা চালকল মালিক ও সাংবাদিকবৃন্দ।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply