Uncategorized

নড়াইলে ভলিবল লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

| February 2, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় প্রথম বিভাগ ভলিবল লীগের (পুরুষ) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ ফেব্রয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ভলিবল লীগ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় নড়াইল টেবিল টেনিস সংস্থা ৩-২ সেটে নাকশী সবুজ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

নড়াইলে ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার ভলিবল পরিষদ নড়াইলের আয়োজন ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান।

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ভলিবল পরিষদের সভাপতি প্রকৌশলী মানিক কুমার বিশ্বাস সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী, অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, ভলিবল পরিষদের সাধারণ সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও ভলিবল প্রেমি দর্শকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় জেলার ১২টি ভলিবল দল অংশগ্রহন করে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply