Uncategorized

বাগেরহাটে চাঁদাবাজি করতে গিয়ে তিনজন আটক

| February 13, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলায় একজন ভাঙ্গাড়ী ব্যবসায়ীর নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় ও সম্প্রতি আরো বেশি চাদা দাবি করায় পুলিশ তিনজনকে আটক করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার কাটাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার কামাল শেখ (৪৫), একই এলাকার বাচ্চু শেখ (৪০) ও সুমন শেখ (২৫)।

ঘটনা বিষয়ে পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভুইয়া জানান, ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে বসে ছিলেন প্রতিষ্টানের পরিচালক ভাঙ্গারির ব্যবসায়ী ইসমাইল ভূইয়া।

এমন সময় কামাল শেখ, বাচ্চু শেখ ও সুমন শেখ এসে তার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে হত্যার
হুমকি প্রদান করেন অভিযুক্তরা। এ সময় ভাঙ্গারি ব্যবসায়ী ইসমাইল ভূইয়ার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে তাহাদের দাবিকৃত চাঁদার বাকি দেড় লাখ টাকা ১১ ফেব্রুয়ারির মধ্যে না দিলে ভুক্তভোগীকে হত্যা করাসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া উপায়ন্তর না পেয়ে সোমবার রাতে তিনজনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জানান, ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট চাঁদা দাবী ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার খবর পেয়ে থানা পুলিশ সোমবার সন্ধ্যায় তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে রাতেই তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়। মঙ্গলবার গ্রেফতারকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo