জাতীয়

তারে ঘুড়ি আটকে মেট্রোরেল চলাচল বন্ধ

| February 14, 2024

ঢাকা অফিস: যান্ত্রিক ত্রুটির কারণে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রোরেল চলাচলে সাময়িক বন্ধ রয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণপরিবহনটির চলাচল হঠাৎ বন্ধ করে দেয়া হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, মিরপুরের কাজীপাড়া অংশে মেট্রোরেলের ইলেকট্রিক তারে ঘুড়ি আটকে পড়ায় ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে জানান, এদিন দুপুর ১টা ১০ মিনিটে তারের উপর ঘুড়িটি পড়ে। প্রতিবন্ধকতা সরিয়ে ট্রেনের চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছেন বলেও জানান।

সবশেষ দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়নি।

স্বাআলো/এস

Shadhin Alo