Uncategorized

নড়াইলে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার্থী ৯৯০০

| February 15, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: সারাদেশের সাথে নড়াইলেও শান্তিপূর্ণ পরিবেশে চলছে মাধ্যামিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (
ভোকেশনাল) ও দাখিল ভোকেশনালের পরীক্ষা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী , জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ সংশ্লিষ্টরা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ বছর জেলায় তিন উপজেলায় মোট ২১টি কেন্দ্রের মাধ্যমে (এসএসসি ১৪টি , দাখিল তিনটি এবং চারটি দাখিল ভোকেশনাল) ৯ হাজার ৯১৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo