জাতীয়

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ৪ জনের

| February 18, 2024

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: জেলার মির্জাপু‌রে পিকআপ ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে নারীসহ চারজ‌ন নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো দুইজন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) গোড়াই-সখীপুর সড়‌কের টে‌লিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। তবে তাৎক্ষণিক হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বাঁশ‌তৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এ ছাড়া হাসপাতা‌লে নেয়ার পর আরেকজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

স্বাআলো/এস

Shadhin Alo