জাতীয়

মিরপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

| February 19, 2024

ঢাকা অফিস: রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

স্বাআলো/এস

Shadhin Alo