Uncategorized

ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

| February 19, 2024

নিজস্ব প্রতিবেদক: ঝিনেইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

বিষয় নিশ্চিত করেছেন যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ শাহিদুল ইসলাম।

ইনচার্জ শাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদিন সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করে। বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।

তিনি আরো বলেন, এই ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সোমবার রাত পর্যন্তও ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি।

স্বাআলো/এস

Shadhin Alo