Uncategorized

চলন্ত অবস্থায় ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন, বন্ধ রেল যোগাযোগ

| February 20, 2024

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: জেলায় চলন্ত অবস্থায় ট্রেনের তিন বগি বিচ্ছিন্ন হয়ে লাইনে আটকে রয়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা-কক্সবাজার রুটে ৫ দিনের বিশেষ ট্রেন

নাজমুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পিছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

নাজমুল হক খান আরো বলেন, কিছুক্ষণের মাঝেই ওই ট্রেনের সাথে পিছনের তিনটি বগি জোড়া লাগিয়ে রওনা দেবে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্বাআলো/এসআর

Shadhin Alo