আওয়ামী লীগ

কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ

| February 26, 2024

ঢাকা অফিস: বিশ্বের ৮০টি দেশকে হারিয়ে ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেবে ছাত্রলীগ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেয়া হবে।

ছাত্রলীগের মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, সোমবার বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হবে।

ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের বশির

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

তিনি বলেন, হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে একটি গিফট বক্স দেয়া হবে। গিফটের মধ্যে বই, পাঞ্জাবির কাপড়, জায়নামাজ, টুপি, কুরআন শরিফসহ আরো অনেক কিছু থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo