Uncategorized

নড়াইলে ২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

| February 26, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়া উপজেলার নড়াগাতীতে ২৪ কেজি গাঁজাসহ লেকবার সরদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার বিভাগীয় গোয়েন্দা শাখার সদস্যরা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) নড়াগাতী থানার পাখিমারা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নড়াইলে এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতীর থানার পাখিমারা পশ্চিমপাড়ায় লেকবারের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে পলিথিনে মোড়ানো ১২টি প্যাকেটে থাকা মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo