জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার একটি ভাড়া বাসা থেকে হাসান আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস কলাবাগ এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নিহতের শ্বশুর বাড়ি।
নিহত হাসান আলীর স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের দাবি, ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন হাসান। তবে হাসানের পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
যশোরে নিখোঁজের ২০ ঘন্টা পর শ্রমিকের লাশ উদ্ধার
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ায় নিয়মিত যাতায়াত ছিলো হাসানের।
কুষ্টিয়া মডেল থানার এসআই সাহেব আলী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় স্ত্রী তার বোনের বাড়িতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে স্ত্রী দেখেন তার স্বামীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স্বাআলো/এস
