Uncategorized

অভাব অনটনে বৃদ্ধের আত্মহত্যা

| February 29, 2024

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সুবর্ণচরে অভাব অনটনে পড়ে হরিহর মজুমদার (৬২) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

নিহত হরিহর মজুমদার উপজেলার চর বজুলল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়ির মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।

বুধবার দিবাগত রাতে উপজেলার যতীন্দ্র মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি এনজির থেকে তিনি ঋণ নিয়ে ছিলেন। অভাব অনটনের কারণে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। অভাব অনটনের কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo