Uncategorized

জয় বাংলা ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার কমিটি গঠন

| March 3, 2024

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জয়বাংলা ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিলানী রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন শাকিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে শেখ কামালকে সভাপতি ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি পদে ইবনে সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইকরামুল হক ও রিয়াজ শেখ, সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের হোসেন খোকন, মিরাজ শেখ, রাব্বুল শেখ, প্রচার সম্পাদক ইমতিয়াজ আবরার ও দফতর সম্পাদক পদে শিবালী রহমানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জয়বাংলা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির জরুরী সিন্ধান্ত মোতাবেক ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম না থাকায় পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়াও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো।

আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠণ করে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সভাপতি জিলানী রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আল মনছুর দ্বীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরসালিন-উজ-জামান সাব্বির। নব-গঠিত এই কমিটিতে স্বাগত জানিয়েছে ঝিনাইদহের নানা শ্রেণি পেশার মানুষ।

স্বাআলো/এসআর

Shadhin Alo