আওয়ামী লীগ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আ.লীগের আলোচনা সভা আজ

| March 27, 2024

ঢাকা অফিস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজ।

বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

স্বাআলো/এসআর

Debu Mallick