জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রশিদ (৪০) নামের এক ওয়েলডিং মিস্ত্রি নিহত হয়েছে।
রবিবার (১২ মে) চুয়াডাঙ্গা শহরের নতুন বাজার এলাকার ফিরোজ রোডে এ দুঘর্টনা ঘটে।
নিহত আব্দুর রশিদ চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি মাদরাসা পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে এবং নতুন বাজারে তার একটি ওয়েল্ডিং দোকান আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী।
নড়াইলে নদী থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
বুজরুকগড়গড়ি মাদরাসাা পাড়ার বাসিন্দা আব্দুল কাদের সোহান জানান, সকালে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে ফিরোজ রোডে পৌঁছালে চলন্ত এক ইজিবাইকের সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।
তারপরও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস
