খুলনা বিভাগ

কালীগঞ্জে ট্রেনে কেটে বৃদ্ধের মৃত্যু

| May 14, 2024

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া রেলগেট এলাকায় সে কাটা পড়ে মারা যায়।

পুলিশ ও ফায়ার সর্ভিস কর্মীদের ধারলা, খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইলে সে কাটা পড়েছে। তবে সে আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে সাদা টি-শার্ট পরিহিত ছিলো।

গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, অভিনেত্রী নিহত

তবে, মাঠে কাজ করা স্থানীয় কৃষকওরা জানিয়েছে, নিহত ওই ব্যক্তি রেললাইনের উপর দিয়ে হাটছিলো। এসময় ট্রেন আসলে সে লাইন থেকে সরেনি। ফলে সে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছি। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে যোগ করেন।

স্বাআলো/এস

Debu Mallick