Uncategorized

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস

| May 15, 2024
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৪৬ শতাংশ।
টানা প্রায় ৩৭ দিন এ জেলায় মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের পর চলতি মাসের ৬ তারিখে স্বস্তির বৃষ্টি নামলে গরমের নাভিশ্বাস থেকে মুক্তি পায় চুয়াডাঙ্গাবাসী।
এরপর অনেকেই স্বস্তির কথা জানান, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায়। অনেকে মৌসুমের প্রথম বৃষ্টিতে গা ভিজিয়ে দেন। এর মধ্যে গত এক সপ্তাহ আবহাওয়া  স্বস্তির মধ্যে ছিলো গত দুইদিন ধরে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জা জামিনুর রহমান জানান, বুধবার (১৫ মে) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৪৬ শতাংশ। এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৫৩ শতাংশ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশী থাকায় গোটা জেলায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
স্বাআলো/এস
Debu Mallick