নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
বুধবার (১৫ মে) উপশহর খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিনি মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল বলেন, সাধারণ মানুষের সেবা করার জন্য আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। মানুষের সেবা করায় আমার রাজনীতির মূল উদ্দেশ্য। কারো বিপদে কখনো পিছুপা হয়নি। জীবনে কখনো হবো না। নির্বাচিত হতে পারলে সদর উপজেলা শতভাগ সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে। উপজেলাবাসীর যথাযথ মূল্যায়ন করবো।
যশোর সদরের তিন ইউনিয়নে দোয়াত কলমের প্রার্থী বিপুলের মতবিনিমিয় সভা
আয়োজক সংগঠনের পৌর ৩নং ওয়ার্ডের সভাপতি টিটো শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।
বক্তব্য রাখেন, জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, রফিকুল ইসলাম রফিক, সদস্য রমজান আলী, পৌর ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওসিকুর রহমান, ৬নং ওয়ার্ডের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক তপন কুমার দা, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাশেম আলী।
প্রতীক পেয়েই প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী বিপুল
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, যুবলীগ নেতা গাজী রায়হান মৌমন ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

মতবিনিময় সভার পর সাধারণ মানুষ ও পথচারিদের লিফলেট ও কুশল বিনিময় করে গণসংযোগ করেন তিনি।
এরপর আনোয়ার হোসেন বিপুল আরবপুর, দেয়াড়া ও রামনগর ইউনিয়নে একাধিক পয়েন্টে সাধারণ মানুষের সাথে পথসভা করেন।
স্বাআলো/এস
