Uncategorized

পটুয়াখালী জলবায়ু পরিবর্তন প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত

| May 19, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তন প্রকল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় পটুয়াখালী পৌরসভার সহযোগিতায় ওয়ার্ড ভিত্তিক অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানের লক্ষ্যে স্থানীয় স্টেক হোল্ডারদের নিয়ে এক ওয়ার্কশপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ মে) ৬ নং ওয়ার্ড লেকস্থ ওয়াশজোন ভবনের দোতলায় ইউকেএইডের অর্থায়নে ব্র্যাক আয়োজনে স্টেক হোল্ডারদের নিয়ে ওয়ার্কশপ কর্মসূচিতে ওয়ার্কশপের লক্ষ্য, উদ্দেশ্য এবং করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করেন ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার শেখ মহিবুল্লাহ।

আরো আলোচনা করেন, প্রজেক্ট অফিসার আলম হোসেন, মুনজিরা খাতুন, রুবেল আলী, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, কমিউনিটি ভলান্টিয়ার ফারজানা, সাজিদা রহমান, দিপাঙ্কিতা দেবী।

ওয়ার্কশপে গ্রুপ ভিত্তিক স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়।

স্বাআলো/এস

Debu Mallick