জাতীয়

সময়ের আগে বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে

| May 19, 2024

ঢাকা অফিস: আসি আসি করছে স্বাদে ভরা লিচুর মৌসুম। কিন্তু উপযুক্ত সময়ের আগেই বাজার ভরে গেছে অপরিপক্ব টক লিচুতে। লালচে গোলাপি ও কিছুটা সবুজ রঙের লিচুগুলো পরিপক্ব হয়ে বাজারে আসতে এখনো সাত থেকে ১০ দিনের মতো সময় লাগার কথা। অতি মুনাফার আশায় আগেই নিয়ে আসা হয়েছে এ লিচু।

ভালো জাতের কোনো লিচু এখনো বাজারে আসেনি। বাজারজুড়ে বিক্রি হচ্ছে মূলত বারোয়ারি জাতের লিচু। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে বাজারে আসবে আগাম জাতের মাদ্রাজি ও বোম্বাই লিচু। এর ঠিক পরেই আসবে চায়না থ্রি ও বেদেনা জাতের লিচু।

বাজারে অপরিপক্ব লিচু, দামও চড়া

বাজার থেকে শুরু করে অলিগলি সর্বত্র মৌসুমি ফল বিক্রেতারা অস্থায়ী দোকানে বারোয়ারি জাতের লিচু বিক্রি করছেন।

বারোয়ারি জাতের লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। যেগুলোকে বোম্বাই লিচু বলা হচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা।

স্বাআলো/এস

Debu Mallick